ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে এক মণ গাঁজাসহ নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৩
আশুগঞ্জে এক মণ গাঁজাসহ নারী গ্রেফতার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক মণ গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে উপজেলার সোহাগপুর আব্বাস উদ্দিন রোডের পাশ থেকে প্রাইভেটকারসহ তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার সোনালী আক্তার শিরিন (২১) ঠাকুরগাঁও জেলার ভুল্লী উপজেলার দেবীপুর এলাকার সাইদুল মিয়ার স্ত্রী।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চত করে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার  সোহাগপুর আব্বাস উদ্দিন রোডের পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে প্রাইভেটকারসহ শিরিনকে গ্রেফতার করা হয়। পরে তার প্রাইভেটকার তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তল্লাশিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারচালক ও তার এক সহযোগী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!