মঙ্গলবার রাত ১০টার দিকে গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। আহত আনিসুর রহমান বরিশালের মুলাদী উপজেলার আব্দুল হাকিম সরদারের ছেলে। তিনি গোসাইরহাটের দাসের জঙ্গল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন ।
আহত আনিসুর রহমান জনানা, তিনি চট্টগ্রামে একটি জাহাজে চাকরি করেন। সম্প্রতি ছুটি নিয়ে গোসাইরহাটে ভাড়া বাসায় এসেছেন। মঙ্গলবার রাতে বাসায় থাকা একটি পুরাতন মোবাইল ফোনের ফুলে ওঠা ব্যাটারি দেখার জন্য পিন দিয়ে ছিদ্র করেন আনিসুর। এ সময় ব্যাটারি বিস্ফোরণ ঘটে তার গায়ে এসে লাগে। এতে আনিসুরের বুকের কিছু অংশ পুড়ে যায়। পরে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান তিনি।
.png)
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে মোবাইলের ব্যাটারি বিস্ফোরণে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছিলেন এক যুবক। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন তিনি।