[ দেশজুড়ে ]
ভোলায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মো. সবুজ ওরফে জুয়েল মোল্লা (২৪) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ভোলা সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
মো. সবুজ ওরফে জুয়েল মোল্লা বাগেরহাটের মংলা থানা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।
.png)
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউপির চর ছিফলি গ্রামে অভিযান চালানো হয়। ওই সময় পুলিশকে দেখে রাস্তা থেকে দৌঁড়ে এক বাড়িতে ঢোকে পড়েন জুয়েল মোল্লা। পরে তাকে বাড়ির পেছন থেকে একটি বিদেশি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক ১৫ সেপ্টেম্বর ভোলায় অস্ত্র ও গুলি নিয়ে আসার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!