বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে মো. ইসমাইলকে গ্রেফতার করা হয়। তবে ভুক্তভোগী তরুণীর পরিচয় জানা যায়নি।
গ্রেফতারকৃত ঐ যুবক উপজেলার লালমোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিরট্যাক এলাকার অলিউল্যাহর ছেলে। এর আগে, সোমবার রাতে ওই বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে কালিরট্যাক বাজার থেকে তুলে নিয়ে কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে কয়েকজন মিলে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে চৌকিদারকে খবর দেন। পরে লালমোহন ইউনিয়নের মোফাজ্জল নামে ঐ চৌকিদার ভুক্তভোগীকে উদ্ধার করেন। এরপর তিনি বিষয়টি থানা পুলিশকে জানান। মঙ্গলবার রাতে এ ঘটনায় ঐ চৌকিদার বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ইসমাইল নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, গ্রেফতারের পর সংঘবদ্ধভাবে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন ইসমাইল। পরে তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ভুক্তভোগীর মেডিকেল টেস্ট করা হয়েছে। এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঐ বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে সেফ হোমে পাঠানো হবে।