[ দেশজুড়ে ]
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ ইউএনও লিটুস লরেন্স
জামালপুর সদরের ইউএনও লিটুস লরেন্স চিরান
প্রাথমিক শিক্ষা পদকে জেলায় শ্রেষ্ঠ হিসেবে ভূষিত হয়েছেন জামালপুর সদরের ইউএনও লিটুস লরেন্স চিরান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ জেলা পর্যায়ের বাছাই কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে শিক্ষা পদকে ভূষিত করেছেন।
গত ১৮ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ জেলা পর্যায়ের বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানা যায়, প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানকে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ জেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করায় বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিবসহ সদর উপজেলাবাসীর কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আগামীতে আরো ভালো কাজ করার জন্য আমি সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
.png)
উল্লেখ্য, ২০২২-২৩ -এ শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন সদর ইউএনও লিটুস লরেন্স চিরান।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!