[ দেশজুড়ে ]
জামালপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃত মোরসালিন ইসলাম রুবেল
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নেশা জাতীয় ইনজেকশনসহ মোরসালিন ইসলাম রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানী বাজার এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোরসালিন ইসলাম রুবেল ময়মনসিংহের কোতয়ালি থানার গন্ডপা গ্রামের মো. আজিজুল হকের ছেলে।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৪ স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল দেওয়ানগঞ্জ থানাধীন ফুটানী বাজার এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশনসহ মোরসালিন ইসলাম রুবেলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ ৪৫ হাজার টাকা। পরে তাকে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!