ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্যামনগরে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৫

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২৩
শ্যামনগরে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৫
শ্যামনগরে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৫

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র-মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৩০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে উপজেলা নুরনগর ও কৈখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার নুরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর এলাকার মো. গাফফার গাজীর ছেলে লিটন হোসেন (২৮), একই ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মো. রজব আলীর ছেলে আল-আমিন (২২), হাবিবপুর গ্রামের মো. রুহুল আমিন গাজীর ছেলে আমিনুর রহমান (১৯) ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের মোসলেম সরদারের ছেলে আনিছুর রহমান।

Advertisement

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!