ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১০, ১৪ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫৷

বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে র‌্যাবের একটি দল রাজশাহীর বাঘা থানার আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড নুরনগর এলাকায় এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম  আশিক রানা (২৮)। তিনি আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড নুরনগর এলাকার নাসিরুদ্দিনের ছেলে।

Advertisement

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে; মাদক ব্যবসায়ী আশিক নিজ বাড়িতে অস্ত্র ও হেরোইন বিক্রির জন্য তার বাড়িতে আমদানি করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে ৬০০ গ্রাম হেরোইন, চারটি চাইনিজ কুড়াল ও অস্ত্র উদ্ধার হয়। পরে গ্রেফতার আশিককে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!