ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাংশায় অস্ত্রসহ দুই চাঁদাবাজ গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩
পাংশায় অস্ত্রসহ দুই চাঁদাবাজ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার কলিমহর ইউনিয়নে আব্দুর রহমানের বাড়ির পাশে ব্রিজের ওপর হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (২১) ও আশরফ ওরফে আশরফুল শেখ (৪২)। জাহাঙ্গীর হোসেনের পিতার নাম মিন্টু ওরফে মন্টু শেখ। জাহাঙ্গীরের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া পশ্চিমপাড়া গ্রামে। অপরজন একই উপজেলার ওসমানপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের দুলাল শেখের ছেলে।

Advertisement

রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতেন। তাদের নামে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!