বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. তহিদুল ইসলাম এ আদেশ প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত মাসুদ রানা যশোর জেলার অভয়নগর থানার ধোপাদী নতুন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের সাইবুর রহমানকে লিবিয়া পাচারের অভিযোগে তার বাবা আলী আকবর মীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে মাসুদ রানাকে ১ নম্বর আসামি করে আরো তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে মুজিবনগর থানাকে এজাহার ভুক্ত করতে আদেশ দেয়। তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে তিনজনকে অব্যাহতি দিলেও মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি মাসুদ রানা পলাতক ছিলেন।
.png)
মেহেরপুরে মানব পাচার ট্রাইব্যুনাল গঠনের পর এটাই প্রথম রায়।