ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ট্রাক-পাখিভ্যান সংঘর্ষে চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় ট্রাক-পাখিভ্যান সংঘর্ষে চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক ও পা‌খিভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে পা‌খিভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর হাইস্কুলের পাশে এ দুর্ঘটনা ঘ‌টে।

‌নিহত কালাচাঁদ পার্শ্ববর্তী কু‌ষ্টিয়া জেলার মিরপুর উপ‌জেলা সদ‌রের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কু‌ষ্টিয়ার মিরপুর থেকে চালক কালাচাঁদ পা‌খিভ্যান নিয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জগন্নাথপুর হাইস্কুলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মু‌খোমু‌খি সংঘ‌র্ষ হয়। এতে কালাচাঁদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

Advertisement

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় নেয়া হ‌য়ে‌ছে। আইনগত বিষয়‌টি প্র‌ক্রিয়া‌ধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!