ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ২২ সেপ্টেম্বর ২০২৩
রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মন্টু ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মন্টু ব্যাপারী উপজেলার পারইল গ্রামের মৃত খয়বর ব্যাপারীর ছেলে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ২০১৬ সালে মন্টু ব্যাপারীর বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক (গাঁজা) মামলা রুজু হয়। ঐ মামলায় বিজ্ঞ আদালত চলতি বছরে তাকে এক বছরের সাজা প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

Advertisement

গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে মন্টুকে গ্রেফতার করে রাণীনগর পুলিশ। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ সাজা
লিংক সফলভাবে কপি হয়েছে!