নিহত বিধান চন্দ্র চাকামইয়া ইউপির নিশানবাড়িয়া গ্রামের বুদ্ধি চন্দ্র মজুমদারের ছেলে। তিনি পেশায় একটি স্থানীয় বেকারির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে বেকারির মাল নিয়ে টমটমে যাচ্ছিলেন বিধান। হঠাৎ টমটমটি উল্টে গেলে নিচে চাপা পড়েন তিনি। এ সময় টমটমের লোহার এঙ্গেল মাথায় ঢুকে যায় তার। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক হুমায়ুন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।