ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে টমটম উল্টে যুবক নিহত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ২৪ আগস্ট ২০২২
পটুয়াখালীতে টমটম উল্টে যুবক নিহত
ফাইল ফটো

পটুয়াখালীর গলাচিপায় টমটম গাড়ি উল্টে কিরণ নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে গলাচিপা-উলানিয়া সড়কের কাচারিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিরণ গলাচিপা পৌর শহরের মো. সেলিমের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে কিরণ টমটম চালিয়ে উলানিয়া বাজার থেকে গলাচিপায় ফিরছিলেন। গলাচিপা-উলানিয়া সড়কের কাচারিকান্দা এলাকায় পৌঁছালে টমটম উল্টে মাথায় আঘাত পান তিনি। তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!