[ দেশজুড়ে ]
শীতলক্ষ্যায় ভাসছিল যুবকের মরদেহ
ঘটনাস্থল
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের চরশিমুলপাড়া সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার বিকেলে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই তজিমুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!