ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোনকে বাঁচাতে পানিতে ভাইয়ের ঝাঁপ, প্রাণ গেল দু’জনেরই

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩
বোনকে বাঁচাতে পানিতে ভাইয়ের ঝাঁপ, প্রাণ গেল দু’জনেরই
মৃত আরিফ ও স্নেহা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গোসল করতে গিয়ে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার ঘরিসার ইউনিয়নের চরমোহন গ্রামে ইল্লার বাজারের নিকটস্থ নদীতে ডুবে মারা যায় তারা। মৃতরা হলো- আট বছরের আরিফ ও তার বোন ছয় বছরের স্নেহা। তারা ঘরিসার ইউনিয়নের চরমোহন গ্রামের বাচ্চু খানের সন্তান।

জানা যায়, বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় ছয় বছরের স্নেহা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নিজেও ডুবে যায় ভাই আরিফ। পরে তাদের দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে মারা যায় দুইজনই।

Advertisement

মৃত শিশুদের বাবা বাচ্চু খান বলেন, আমার সোনা-মানিকরা নদীতে পড়ে মারা গেল। আমার আর কিছুই রইল না। এখন আমি কার মুখ দেখে বাঁচব!

ঘরিষার ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম বলেন, মাদরাসা থেকে ফিরে দুই ভাই-বোন নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ছোট বোন স্নেহা ডুবে তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় ভাই আরিফ। এতে মারা যায় দুইজনই। বিষয়টি হৃদয়বিদারক। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!