গ্রেফতার বিশু মিয়া শেরপুর সদর উপজেলার মৃত আজগর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার মালঞ্চ বাজারে শিশুকে ডেকে নিয়ে যান অভিযুক্ত বিশু মিয়া। পরে তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক হাত-মুখ চেপে বলাৎকার করেন। এ সময় শিশুটির ডাক-চিৎকারে অভিযুক্ত বিশু মিয়া পালিয়ে যান। বাড়িতে এসে বাবা-মাকে জানালে শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।
.png)
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তদন্ত করে গত ২৩ সেপ্টেম্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করে। অভিযুক্ত বিশু মিয়া উপজেলার মালঞ্চ এলাকার আজগর আলীর ছেলে। তার পৈত্রিক নিবাস শেরপুর জেলা হলেও অনেক দিন থেকে মালঞ্চ এলাকায় তার শ্বশুরবাড়িতে থাকতেন। ঘটনার পর থেকে বিশু মিয়া পলাতক ছিলেন।
মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।