[ দেশজুড়ে ]
ময়লার স্তূপে মিলল নবজাতকের মরদেহ
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় ময়লার স্তূপের ওপর কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরের দিকে শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের বয়স একদিন বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে পৌর শহরের শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল এলাকায় ময়লার স্তূপে বিস্কুটের কার্টন দেখা যায়। এরপর কার্টনটি খুললে এক নবজাতকের মরদেহ মেলে। বিষয়টি পুলিশ জানার পর মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।
.png)
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, স্থানীয়দের মাধ্যমে কার্টনের ভেতর নবজাতক থাকার খবরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করার নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরে সেবা সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নবজাতক
লিংক সফলভাবে কপি হয়েছে!