ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জঙ্গল থেকে ভেসে আসছিল নবজাতকের কান্নার আওয়াজ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ৭ সেপ্টেম্বর ২০২৩
জঙ্গল থেকে ভেসে আসছিল নবজাতকের কান্নার আওয়াজ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সেনবাগে জঙ্গল থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। তবে, তাৎক্ষণিক ঐ নবজাতকের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশে দক্ষিণ মইশাই এলাকার জঙ্গল এ নবজাতককে উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে ডুমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন বলেন, স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে শুনেছি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে স্থানীয় এক বাসিন্দা উপজেলার সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশে দক্ষিণ মইশাই সড়ক দিয়ে যাওয়ার পথে জঙ্গল থেকে এক নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান। পরে তিনি সেখানে গিয়ে ঐ নবজাতককে উদ্ধার করেন।

নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন। তাদের অনেকেই নবজাতককে নিয়ে যেতে চান। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন জানান, এ বিষয়ে তাকে কেউ অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!