মৃত আফাজুল ওই এলাকার মৃত লসরৎ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শনিবার আনুমানিক রাত ১১টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজনের বাড়িসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি। সোমবার ভোরে বাড়ির পাশে ভাংবাড়ী বগুড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়।
.png)
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।