[ দেশজুড়ে ]
খালের পানিতে ভাসছিল কিশোরীর মরদেহ
ফাইল ফটো
জয়পুরহাটের পাঁচবিবিতে ববিতা পারভীন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পাথরঘাটা এলাকার ঝিনাইগাড়ি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত কিশোরী ববিতা পারভীন পাঁচবিবি উপজেলার পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ববিতা সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সকালে পাথরঘাটা এলাকার ঝিনাইগাড়ি খালের পানিতে ঐ কিশোরীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঐ খাল থেকে মরদেহ উদ্ধার করে।
.png)
পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। এটি হত্যা না-কি আত্মহত্যা তদন্ত শেষে জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!