ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের একদিন পর মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩
নিখোঁজের একদিন পর মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তীরনই নদীর কাশিপুর এলাকার মিনি কক্সবাজার পশ্চিম পাশের ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নাছিমা বেগম কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। মৃত দুই ছেলের মধ্যে শাওনের বয়স ৮ বছর ও ছোট ছেলে সিফাতের বয়স ৪ বছর।

Advertisement

জানা যায়, মঙ্গলবার দুপুরে দুই ছেলেকে নিয়ে নদীপাড়ে গরু চরাতে যান নাসিমা বেগম। তখন তার দুই ছেলে সেখানে খেলা করতে থাকে। তখন জেলেরা সেখান থেকে তাদের সরিয়ে দেন। কিন্তু বিকেল সাড়ে ৩টার পর থেকে তাদের আর দেখা যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা নদীতে পড়ে গেছে। পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ খুঁজে পায় স্থানীয়রা।

রাণীশংকৈল থানার ওসি মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, বুধবার সকালে তাদের নদীতে ভাসতে দেখে উদ্ধার করেছে স্থানীয়রা। পুলিশের একটি দল সেখানে কাজ করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!