ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালের কচুরিপানার ভেতরে মিলল যুবকের মরদেহ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২৩
খালের কচুরিপানার ভেতরে মিলল যুবকের মরদেহ
ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মরা খালের কচুরিপানার ভেতর থেকে মো. হোসেন রাহাত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল ৭টার দিকে কোনখালী ইউনিয়নের শুয়োর মরা খালের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হোসেন রাহাত কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আবদুল হাকিম পাড়ার আলী হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে স্থানীয় শুয়োর মরা খালে মাছ ধরা নিয়ে একই এলাকার ছৈয়দ হোসেনের ছেলে বোরহান উদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডা হয় রাহাতের। এরই জেরে রাহাতকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বদ্ধ খালের কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখে। 

Advertisement

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, শুয়োর মরা খালে মাছ ধরা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বোরহান উদ্দিন দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে পানিতে ডুবে মারা যায় রাহাত। এরপর পালিয়ে যান বোরহান উদ্দিন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!