[ দেশজুড়ে ]
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
রেললাইন- ফাইল ফটো
বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহারে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সাব্বির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌরশহরের তারাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) ঘটনাস্থল থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত সাব্বির হোসেন রাজশাহীর বোয়ালিয়া উপজেলার শালবাগান এলাকার ইদ্রিস আলীর ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, সাব্বির বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সান্তাহার তারাপুর লেভেলক্রসিং এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি সাব্বির হোসেনকে ধাক্কা দেয়। এতে রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!