বৃহস্পতিবার সকালে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বুধবার রাতে উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা এবং শরকুতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ব্রহ্মপুর হিন্দুপাড়ার মৃত মৃন্ময় গোবিন্দ সরকার ছেলে বাচ্চু সরকার, শরকুতিয়া দক্ষিণপাড়ার মৃত এস এম খলিলুর রহমানের ছেলে মো. রাসেল সরদার, শরকুতিয়া মসজিদপাড়া এলাকার মো. শফিউদ্দিন সরদারের ছেলে মো. নুরশাদ সরদার এবং শরকুতিয়া পূর্বপাড়ার মো. আমজাদ হোসেনের ছেলে মো. মিঠু সরদার।
.png)
নাটোর র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে নাটোর র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার, কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরল হুদার নেতৃত্বে উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা এবং শরকুতিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করায় অপরাধে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় চারটি সিপিইউ, ছয়টি হার্ডডিক্স ও একটি এসএসডি কার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৫ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি অর্থের বিনিময়ে যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।