ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বুড়ি তিস্তা নদীতে ভাসছিল আবুল কালামের মরদেহ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩
বুড়ি তিস্তা নদীতে ভাসছিল আবুল কালামের মরদেহ
ছবিতে আবুল কালাম

পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় বুড়ি তিস্তা নদী থেকে আবুল কালাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিস্তায় মাছ ধরতে গিয়ে তিন আগে নিখোঁজ হয়েছিলেন আবুল কালাম।

বুধবার রাতে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আবুল কালাম চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্ৰামের রুস্তম আলীর ছেলে।

জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় বুড়ি তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আবুল কালাম। ভোর হয়ে গেলেও বাসায় না ফেরায় ফায়ার সার্ভিসকে খবর দেন পরিবারের সদস্যরা। পরবর্তী দুইদিন খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। বুধবার রাতে টেপ্রীগঞ্জ ইউনিয়নের হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা একটি মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে তারা দেবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে।

Advertisement

দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, নদী থেকে উদ্ধার করার পর মরদেহটি শনাক্ত করেছেন তার পরিবারের সদস্যরা। মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!