বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এদিন ভোরে নরসিংদীর শিবচর থানার কাবারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন নেত্রকোণার কেন্দুয়া থানার পাঁচহার গ্রামের মৃত গুমেজ আলীর ছেলে আংগুর মিয়া (৫০) ও নুর মিয়া (৪৫)।
.png)
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন যাবত মোস্তফা আক্তারের সঙ্গে প্রতিবেশি আংগুর মিয়া ও নুর মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে মোস্তফা আক্তার বসত বাড়ির পাশে তার দখলে থাকা জমিতে লাগানো জাম্বুরা গাছে বেঁধে রাখা ষাঁড় গরু আনতে যায়। এ সময় আংগুর মিয়া ও নুর মিয়া তাকে কিলঘুষি মেরে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন এসে মোস্তফা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে আয়াতুল বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করলে বাড়ি থেকে পালিয়ে যায় আসামিরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আংগুর মিয়া ও নুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের জিগ্যেসাবাদে হত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।