ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

করতোয়া সেতুর নিচে পড়েছিল যুবকের মরদেহ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩
করতোয়া সেতুর নিচে পড়েছিল যুবকের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের করতোয়া সেতুর নিচে পড়ে থাকা মেহেদী হাসান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রথমে তার পরিচয় শনাক্ত না হলেও, তার কাছে থাকা একটি আইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করে পুলিশ। মৃত মেহেদী হাসান ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুর গ্রামের মৃত সাফায়তুল্লাহ পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, দুপুরে করতোয়া নদীতে পাথর শ্রমিকরা কাজ করছেন। এ সময় সেতুর নিচে ঐ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

Advertisement

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুটি অস্বাভাবিক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!