শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক যুবক সক্রিয় প্রতারক দলের সদস্য। গোপন সংবাদে শুক্রবার বিকেলে নিজ গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মাথার খুলি, একটি হাড় দণ্ড, ওয়াকি-টকি চারটি চার্জারসহ, কালো যাদুর বই, বিভিন্ন ব্যাংকের চেক বই ৫৫টি, সিসি ক্যামেরা ১০টি, ভিডিও রেকচার একটি ও একটি ২৮ ইঞ্চি স্যামসাং মনিটর জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক এসব মালামাল প্রতারণার কাজে ব্যবহার করতেন বলে জানান তিনি।
.png)
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন (ক্রাইম অ্যান্ড অপস্), আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মাসুদ রানা ও সাঘাটা থানার ওসি রাকিব হোসেন প্রমুখ।