ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্কুলব্যাগে মিলল ৪০ বোতল ফেনসিডিল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ১ অক্টোবর ২০২৩
স্কুলব্যাগে মিলল ৪০ বোতল ফেনসিডিল
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে দেড় লাখ টাকার ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে কুমিরা হাইওয়ে পুলিশ। রোববার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী রাস্তার মুখ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মটুয়া এলাকার মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন ওরফে সাদ্দাম এবং একই এলাকার মমতাজুল হকের ছেলে আব্দুল আহাদ ওরফে রিয়াজ।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা একটি স্কুলব্যাগের ভেতর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক এক লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!