[ দেশজুড়ে ]
অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, মাছ গেল এতিমখানায়
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিতাস নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মাগুর মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জব্দকৃত অবৈধ জালগুলো দুপুরে উপজেলা পরিষদ মাঠে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি জব্দকৃত মাছগুলো স্থানীয় ৭টি মাদরাসার এতিমখানায় বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবতী। এ সময় মৎস্য অফিস ও পুলিশ সার্বিকভাবে সহযোগিতায় করে।
.png)
আদালত সূত্রে জানা গেছে, পৌরশহরের বড় বাজার নৌ-ঘাট থেকে খড়মপুর এবং ধরখার পর্যন্ত তিতাস নদীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে ১৫টি চায়না রিং জাল, ৩০টি কারেন্ট জাল ও ২০০ মিটার বেড়জাল জব্দ করা হয়। পাশাপাশি বড় বাজার এলাকায় একটি মাছের আড়ৎ থেকে ৮০ কেজি মাগুর মাছ জব্দ করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!