ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুক্তিপণ না পেয়ে শিশু ফাতেহাকে হত্যা করে লাশ ফেলে ডোবায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২, ৩ অক্টোবর ২০২৩
মুক্তিপণ না পেয়ে শিশু ফাতেহাকে হত্যা করে লাশ ফেলে ডোবায়
শিশু ফাতেহা আক্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুক্তিপণ না পেয়ে ফাতেহা আক্তার নামে সাত বছরের এক শিশুকে হত্যার পর  ডোবার পানিতে ফেলে রাখে হয় মরদেহ। এ ঘটনায় অভিযুক্ত নিহত শিশুর ফুপাতো ভাই দরিয়াদৌলত গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে নাজিম ও শুঁটকিকান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের শুঁটকিকান্দি গ্রামের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশু ফাতেহা আক্তার ওই গ্রামের প্রবাস ফেরত বাছেদ মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর থানার ওসি মো. নুরে আলম।

Advertisement

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাচ্ছিলেন না। এরই মধ্যে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। তবে মুক্তিপণ দেয়নি পরিবার। বিষয়টি জানালে পুলিশ তদন্ত শুরু করে। সোমবার সন্ধ্যায় প্রযুক্তির সহায়তায় পুলিশ দুই তরুণকে আটক করে। তাদের দুজনের ফোনের শিশুটিকে অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্ত চ্যাটিং (বার্তা আদান-প্রদান) পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটিকে হত্যার পর ডোবার পানিতে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের দেখানো ডোবা থেকে শিশু ফাতেহার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি নুরে আলম বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির পরিবার থেকে মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!