নিহত এলেম শেখ মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের ফুলবাড়ী দস্তরদিয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে এবং ইস্রাফিজুর রহমান শরীয়তপুর সদরের মজুমদারকান্দির বাসিন্দা আতাউর রহমান পেদার ছেলে।
জানা যায়, বোয়ালমারীগামী একটি ট্রাক বিপরীত থেকে আসা অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ভ্যানচালক এলেম শেখ। এ সময় দ্রুতগামী পালাতে চেষ্টাকালে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রাকটির ফের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের চালকের সহযোগী রাজু মিয়াকে আটক করেন স্থানীয়রা। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরদিকে, ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় ইস্রাফিজুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান বলেন, নিহতের পকেটে জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) পেয়ে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।