রোববার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানা এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হন। একই দিন দুপুরে মহাসড়কের হাজির বাজার এলাকায় বাসচাপায় শামীম হাসান নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
নিহত শামীম হাসান উপজেলার চাপড়বাড়ী এলাকার হযরত আলীর ছেলে। ট্রাকচাপায় নিহত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার।
তিনি বলেন, রাত ৮টার দিকে অজ্ঞাতপরিচয় এক যুবক মোটরসাইকেলে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ভালুকা থানা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি জানান, এর আগে দুপুরে শামীম হাসান নামে এক অটোরিকশা চালক ভালুকার দিকে যাওয়ার পথে হাজির বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক বাসটিকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।