মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে এগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন মৃধা।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নাসিমা বলেন, আমি সেলাই কাজ জানি না। এজন্য আমাকে একটি ভেড়া দেওয়া হয়েছে। আজ আমরা ১৯টি পরিবার সেলাই মেশিন ও ভেড়া পেয়েছি। একটি ভেড়া থেকে আরো অনেকগুলো ভেড়ার মালিক হতে চাই। এতে আমি খুব খুশি হয়েছি।
.png)
এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।