ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে বন্যার্তদের চাল-শুকনো খাবার বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩
রাণীনগরে বন্যার্তদের চাল-শুকনো খাবার বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে বন্যার্তদের মাঝে চাল, শুকনো খাবার ও চিড়া বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোনা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল এবং ২ কেজি করে চিড়া বিতরণ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব সহায়তা গোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে চাল ও শুকনো খাবার তুলে দেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহবুব ও গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক প্রমুখ।

Advertisement

উল্লেখ্য, গত বুধবার ভোররাতে রাণীনগর উপজেলার নান্দাইবাড়ি-মালি মাদরাসা সংলগ্ন ও মালি-কৃষ্ণপুর ভাটা এলাকায় ছোট যমুনা নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর বুধবার দুপুরে রাণীনগর-আত্রাই সড়কের নান্দাইবাড়ি এলাকায় পাকা সড়ক ভেঙে যায়। এতে বন্যার পানিতে প্লাবিত হয় ওই এলাকা। পানিবন্দি হয়ে পড়েন নান্দাইবাড়ি, মালি ও কৃষ্ণপুর তিন গ্রামের মানুষ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাণীনগর
লিংক সফলভাবে কপি হয়েছে!