[ দেশজুড়ে ]
দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ ওসি মোস্তাফিজার
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার নেন মো. মোস্তাফিজার রহমান
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান। জেলার ১৩ থানার মধ্যে সার্বিক কর্মকাণ্ড বিবেচনায় তাকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়।
বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের এক মাসিক ক্রাইম কনফারেন্স প্রোগ্রামের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ শ্রেষ্ঠ ওসি ও মানবিক পুলিশ কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমানের হাতে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতিসংঘের শান্তিরক্ষা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান ফুলবাড়ী থানায় যোগদানের আগে পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোস্তাফিজার রহমান বলেন, ফুলবাড়ী থানার সব পুলিশ সদস্য এই কৃতিত্বের দাবিদার। সবার অক্লান্ত পরিশ্রমের ফলেই আমার এই অর্জন সম্ভব হয়েছে।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, কাজের মূল্যায়ন হিসেবে তাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। তার জন্য শুভ কামনা।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!