ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে অটোরিকশার ওপর পিকআপ উল্টে চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ৫ অক্টোবর ২০২৩
টাঙ্গাইলে অটোরিকশার ওপর পিকআপ উল্টে চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে অটোরিকশার ওপর নিয়ন্ত্রণ হারানো পিকআপভ্যান উল্টে পড়ে লিটন মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক নারী যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বকলবাড়ীর ফকিরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশার চালক লিটন উপজেলার চরভাতকুড়া গ্রামের আলী আকন্দের ছেলে। এ ঘটনায় আহত মোছা. শিখা ওই উপজেলার মুশুদ্দি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। 

Advertisement

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী সত্যতা নিশ্চিত করে জানান,  জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে অটোতে থাকা চালক ও নারী যাত্রী গুরুতর আহত হয়। গুরুতর আহত চালক লিটনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে। পিকআপভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!