ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ৭ অক্টোবর ২০২৩
পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুল কাদের সৌরভ

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের সদস্য আব্দুল কাদের সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি নকল পুলিশ ক্লিয়ারেন্স উদ্ধার করা হয়।    

শনিবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে চাটখিল পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল কাদের সৌরভ চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ির মো.গোলাম মাওলার ছেলে।  

পুলিশ জানায়, দীর্ঘদিন এই চক্র ঢাকায় একটি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে বিভিন্ন থানা ও জেলার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তিত নাম ও সিল তৈরি করে জাল স্বাক্ষরের মাধ্যমে নকল পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আসছে। প্রতারক চক্র নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরির কাজটি এতটাই নিখুঁত ভাবে করে যে পুলিশ ক্লিয়ারেন্সগুলো অনলাইনে থাকে, যার কারণে সহজে যে কেউ পুলিশ ক্লিয়ারেন্সগুলো নকল হিসেবে ধরতে পারে না।  

Advertisement

বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় সাতজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!