ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল বাইক আরোহীর

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ৭ অক্টোবর ২০২৩
বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল বাইক আরোহীর
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার বামনা-পাথরঘাটা মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় জয় দে (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা মো. মেহেদী হাসান (২৬) নামে অপর এক আরোহী গুরুতর আহত হন।

শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বামনা থানা পুলিশ ট্রাকটি হেফাজতে নিলেও চালক পলাতক রয়েছেন। 

নিহত জয় দে’র বাড়ি চট্টগ্রাম বিভাগের পাঁচলাইশ থানায় এবং আহত মো. মেহেদীর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। 

Advertisement

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, একটি ট্রাক বামনা থেকে যাওয়ার সময় বেপরোয়া গতিতে অটোরিকশাকে ওভারটেকের চেষ্টা করে। এ সময় বরগুনা থেকে আসা জয় দে সড়কের বাম পাশ দিয়ে নিজে মোটরসাইকেল চালিয়ে বামনায় যাচ্ছিলেন। ট্রাকটির বেপরোয়া গতি থাকায় ওভারটেক করার সময় মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। পরে ট্রাকটি সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সেখানে চিকিৎসক জয় দে’কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মেহেদী হাসানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বামনা থানার ওসি মো. মাইনুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ট্রাকচালক পালিয়ে গেছেন। চালককে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!