[ দেশজুড়ে ]
মুকসুদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৭৭ পরিবার পেল সহায়তা
ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের মুকসুদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
পরে ৭৭টি পরিবারের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ১৬ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ১৩ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়া চালসহ শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ জনপ্রতিনিধি, সাংবাদিকরা ও ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!