[ দেশজুড়ে ]
মুকসুদপুরে ইয়াবাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের মুকসুদপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোপ্তরগাতী গ্রামের হাসেম শিকদারের ছেলে ওয়াসিম শিকদার এবং বরিশালের কাজীরহাট থানার হেসাম উদ্দিন গ্রামের জালাল মোল্যার ছেলে খোকন মোল্যা।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, খান্দারাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!