[ দেশজুড়ে ]
মুকসুদপুরে পুলিশের অভিযানে ১৬ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জুয়াসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৬ আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানা পুলিশ উপজেলার মাঝিগাতী থেকে সাত জুয়াড়িকে গ্রেফতার করে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন, কার্যবিধি ১৫১ ধারায় তিনজন এবং নিয়মিত মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, পুলিশের বিশেষ অভিযানে উপজেলার মাঝিগাতী থেকে সাত জুয়াড়ি এবং বিভিন্ন মামলার নয় আসামিকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!