ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বপ্ন পূরণে হেলিকপ্টারে নিজ গ্রামে এলেন প্রবাসী যুবক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ৮ অক্টোবর ২০২৩
স্বপ্ন পূরণে হেলিকপ্টারে নিজ গ্রামে এলেন প্রবাসী যুবক
হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে আসেন প্রবাসী যুবক আল আমিন আকাশ

হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে আসার স্বপ্ন ছিল আল আমিন আকাশ নামে এক প্রবাসী যুবকের। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

শনিবার দুপুর টাঙ্গাইলের সখীপুরের কাকড়াজান ইউনিয়নের শুরীরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার নিয়ে নামেন তিনি। এর আগে, একইদিন সকালে ইতালি থেকে বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আকাশ। তাকে বিমানবন্দরে নিতে যান তার স্ত্রী পপি আক্তার এবং দুই বছর বয়সী মেয়ে। এরপর হেলিকপ্টারে চড়ে তারা বাড়ি আসেন।

প্রবাসী আকাশ সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বড়চালা গ্রামের তোতা মিয়ার ছেলে। হেলিকপ্টারে তার আসার খবর ছড়িয়ে পড়লে শনিবার সকাল থেকেই তা দেখতে ভিড় জমান শতশত নারী-পুরুষ। দুপুর পৌনে ২টায় উপজেলার শুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি নামেন তিনি।

Advertisement

এ বিষয়ে আল আমিন আকাশ বলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে আমি হেলিকপ্টারে চড়ে বাড়ি আসার স্বপ্ন ছিল অনেক দিন থেকে। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বাড়ি এসেছি।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, ঐ স্কুল মাঠে হেলিকপ্টার দেখতে আসা উৎসুক জনতা সামাল দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!