[ দেশজুড়ে ]
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
আটককৃত রোহিঙ্গা খুরশিদা
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার ৭০০ ইয়াবাসহ খুরশিদা নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র্যাব।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
এর আগে, একইদিন বিকেল ৪টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ ঐ নারীকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা খুরশিদা ক্যাম্প-১/ই, ব্লক-ডি/১১-এর ছলিম উল্লাহর স্ত্রী।
.png)
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুরশিদা নামে ঐ রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!