[ দেশজুড়ে ]
কাঁচা মরিচের দাম কমল কেজিতে ৬০ টাকা
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হিলিতে এক দিনের ব্যবধানে কেজিতে কাঁচা মরিচের দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা। সোমবার বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা কেজিতে। রোববার একই বাজারে কাঁচা মরিচের কেজি ছিল ১৮০ থেকে ২০০ টাকা।
হিলি বাজারের এক কাঁচা মরিচ বিক্রেতা বলেন, বৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। কৃষকেরা ক্ষেত থেকে তুলতে না পারায় দাম বৃদ্ধি পায়। দুদিন থেকে আবহাওয়া ভালো থাকায় পাঁচবিবি ও বিরামপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে কাঁচা মরিচ আসছে বাজারে। এতেই দাম কমতে শুরু করেছে। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। রোববার দুটি ট্রাকে ১৩ হাজার ৬০০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত ভারতীয় দুটি ট্রাকে ১৬ হাজার ৭২ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!