ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে শসা ভর্তি ট্রাক উল্টে আহত ৩

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ৯ অক্টোবর ২০২৩
বাগেরহাটে শসা ভর্তি ট্রাক উল্টে আহত ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে শসা ভর্তি ট্রাক উল্টে চালকসহ ৩ জন আহত হয়েছেন।

সোমবার বিকেল ৫টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বাদশা মিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে মোরেলগঞ্জ আরএম হাসপাতালে পৌঁছে দেয়।

আহতরা হলেন ট্রাকের চালক শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের শাকিল তালুকদার, হেলপার রাসেল হাওলাদার ও মনির হোসেন তালুকদার। এদের মধ্যে গুরুতর আহত রাসেল হাওলাদার ও শাকিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর মনির হোসেন তালুকদার মোরেলগঞ্জ আরএম আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Advertisement

আহত মনির তালুকদার বলেন, ট্রাকটি গুলিশাখালী বাজার থেকে কয়েক টন শসা নিয়ে ফেনীর উদ্দেশে রওয়ানা হয়েছিল। ঘটনাস্থলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী আলমসাধুকে সাইড দিতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অতিরিক্ত বোঝাই থাকার কারণে নিয়ন্ত্রণ হারায়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!