[ দেশজুড়ে ]
হবিগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ থেকে সামছুল হক (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
মৃত সামছুল হক বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আনফর উল্লাহর ছেলে। সামছুল হক মাহমুদাবাদ এলাকার শাহজালাল মসজিদ সংলগ্ন মা লেডিস টেইলার্সে কর্মরত ছিল বলে জানা গেছে।
জানা যায়, সোমবার বিকেলে খাওয়া দাওয়া করার জন্য মা লেডিস টেইলার্স থেকে বাসায় যান সামছুল হক। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসলেও তার কোনো খোঁজ নেই। এক পর্যায়ে স্থানীয় লোকজন তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
.png)
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, কি কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!