ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ১১ অক্টোবর ২০২৩
মাদারীপুরে চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ভ্যান চুরির অপবাদে আজিজুল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে ভ্যান চুরির অপবাদে আজিজুল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে সিডিখান ইউপির চরফতে বাহাদুর এলাকায় আজিজুল হোসেনকে চুরির অপবাদ দিয়ে আটকে রেখে মারধর করা হয়।  

এরপর স্বজনরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। পরে বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

নিহত আজিজুল শিকদার (২৬) উপজেলার পাংগাশিয়া এলাকার রহিম শিকদারের ছেলে।

জানা যায়, কালকিনি উপজেলার সিডিখান এলাকায় কয়েকদিন আগে একটি ভ্যান চুরি হয়। মঙ্গলবার রাত সাড়ে ১২টা দিকে আজিজুল শিকদার একটি বাজার থেকে বাড়ি দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক মিলে তাকে চুরির অপবাদ দিয়ে আটক করেন। পরে আজিজুল শিকদারকে বেদম মারধর করে। মারধরের পর অনেক লোক জড়ো হওয়ায় আজিজুলকে রেখে পালিয়ে যায় তারা। পরের স্থানীয়দের সহযোগিতায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হয়েছে। 

নিহত আজিজুলের বোন আকলিমা বেগম বলেন, বাজার থেকে বাড়ি আসার পথে স্থানীয় লোকজনরা আমার ভাইকে আটকে রেখে মারধর করে। তাদের মারধরের কারণে আমার ভাই মারা গেছে। যারা ভাইকে মারছে আমি তাদের বিচার চাই। 

আজিজুলের বাবা রহিম শিকদার বলেন, তারা আমার ছেলেকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে হত্যা করেছে। আমি এদের ফাঁসি চাই। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম বলেন, আজিজুল নামে এক যুবককে চুরির অপবাদ দিয়ে মারধর করে হত্যা করেছে স্থানীয়রা। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!