ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ২ বাসের সংঘর্ষের ঘটনায় চালক গ্রেফতার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ১১ অক্টোবর ২০২৩
ময়মনসিংহে ২ বাসের সংঘর্ষের ঘটনায় চালক গ্রেফতার
আটক বাসচালক ওবায়দুল্লাহ- ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় বাসচালক ওবায়দুল্লাহকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ছয়জন মারা যান।

সন্ধ্যা ৭টার দিকে বাসচালক ওবায়দুল্লাহকে উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন।

তিনি জানান, ওবায়দুল্লাহ উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের সূর্য্যত আলীর ছেলে। দুর্ঘটনার পর তিনি গা ঢাকা দিয়েছিলেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করে।

Advertisement

এর আগে, সকাল ৭টার দিকে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা একটি বাস ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে দু’জন ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!